খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন এবং আল্লাহর কাছে তার আরোগ্য প্রার্থনা করছেন।

তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময়ের ‘রাষ্ট্রীয় নির্যাতন ও অমানবিক আচরণ’ খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য দায়ী। রাশেদ খান আরও বলেন, দেশের রাজনীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি মনে করেন, দেশের গণতন্ত্র, স্বাধিকার ও স্বজনপ্রীতিমুক্ত ভবিষ্যতের জন্য খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু অত্যাবশ্যক।