কক্সবাজার টেকনাফের শীলখালীতে সিএনজিচালিক অটোরিকশা করে ১০ হাজার ইয়াবাসহ চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আটক মোহাম্মদ শফিক (২৩) টেকনাফের পুরান পল্লানপাড়া গ্রামের মো. ইউনুছের ছেলে।
কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, শুক্রবার আনুমানিক সাড়ে ৬ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী অটোরিকশা শীলখালী অস্থায়ী চেকপোস্ট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। একপর্যায়ে সিএনজি চালকের বসার সিটের নিচে লুকানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চালক মো .শফিককে আটক এবং মাদকপাচারের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
উদ্ধার করা ইয়াবা, জব্দ অটোরিকশা ও আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।