খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্ধুপ্রতীম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তাদের মধ্যে চীনের এই বিশেষজ্ঞ দল ঢাকায় আসার আগ্রহ দেখিয়েছে।

এদিকে, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে চিকিৎসক বলেন, খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন। বিমান ভ্রমণের মতো শারীরিক স্থিতি বর্তমানে নেই বলে মেডিকেল বোর্ড মনে করছে। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।