ঝিনাইদহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের পবহাটি গ্রাম মুরাদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পৌর এলাকার পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন একই গ্রামের মন্ডল পাড়ার মৃত  আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার মুরাদ হোসেনের পিতা আফজাল হোসেন মারা যায়। বাবার মৃত্যুর পর কুলখানী না করায় তার চাচাতো ভাই আলম মন্ডল ব্যাঙ্গ করে বলেন ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মন্ডলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ বসে থাকা অবস্থার তার চাচাতো ভাই আলমের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েক জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র সহকারে মুরাদের উপর হামলা করে। সে সময় মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরের স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনা মাত্রই আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামীকে ধরতে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা নেওয়া হবে।