বেগম খালেদা জিয়ার সুস্থতা

ইবিতে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ ও সাদা দল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

এ সময় শিক্ষক, ছাত্র ও শিক্ষক নেতারা দোয়া মাহফিলে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি ইউট্যাবের সহ সভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী, ইবি জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীরা।