সৈয়দ মনজুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

পেন বাংলাদেশের সাবেক সভাপতি, প্রখ্যাত শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম-এর স্মরণসভা আজ শনিবার, ২৯ নভেম্বর বিকাল ৪টায়, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভীন। নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার।

ভায়োলিন পরিবেশন করেন ড. শিউলী ভট্টাচার্য। তার সঙ্গে তবলায় ছিলেন সুকান্ত দাস। সৈয়দ মনজুরুল ইসলামের জীবনী পাঠ করেন কথাসাহিত্যিক শাহনাজ নাসরীন।

এসময় ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’ নামে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সৈয়দ মনজুরুল ইসলামের গল্পগ্রন্থ থেকে অংশ বিশেষ পাঠ করেন বাচিক শিল্পী ভাস্মর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও স্মারকগ্রন্থ 'প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম' মোড়ক উন্মোচন করা হয়।

পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি সঞ্চালক কবি শামীম রেজার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রফেসর নজরুল ইসলাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি আসাদ মান্নান, প্রফেসর ড. সানজিদা হোসাইন, সৈয়দা নোভেরা আনোয়ার (সৈয়দ মনজুরুল ইসলামের ভাতিজি লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত)।

সমাপনী ভাষণ প্রদান করেন পেন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেন বাংলাদেশের নির্বাহী সদস্য মুহাম্মদ মহিউদ্দিন এবং কবি সাকিরা পারভীন।