ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ রবিবার পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানানো হয়েছে রবিবার (৩০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা এই অবস্থা থাকতে পারে। এতে বলা হয়, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে।
সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ।