টাইলস বাছাইয়ে অ্যাপ চালু করল আকিজ সিরামিকস

টাইলস নির্বাচন প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল করার লক্ষ্যে পরবর্তী প্রজন্মের অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ ‘আকিজ সিরামিকস এআর স্টুডিও’ চালু করেছে আকিজ সিরামিকস লিমিটেড। শনিবার  (২৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপ চালু বিষয়ে জানানো হয়। 

এতে বলা হয়, এ উপলক্ষ্যে গত ২৮ নম্বেভর রাজধানীর পূর্বাচলের আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সিরামিক এক্সপোয় আকিজ সিরামিকসের প্যাভিলিয়নে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটি উন্মোচন করা হয়। 

এই অ্যাপটির মাধ্যমে উন্নত এআর ও থ্রিডি প্রযুক্তিতে তৈরি এআর স্টুডিও অ্যাপ দিয়ে ব্যবহারকারীরা ঘরে বসেই বাস্তব স্থানে টাইলসের ডিজাইন কেমন দেখাবে তা মোবাইলের পর্দায় তাৎক্ষণিকভাবে প্রিভিউ করতে পারবেন। 

অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলমসহ আকিজ সিরামিকসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।