নীলফামারীর দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।
তিনি জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলার জলঢাকা উপজেলার হক অ্যান্ড সন্স ও এমএইচ ব্রিকস নামক দুটি ইটভাটায় অভিযানে চালায়। এসময় ৫০ শতাংশ ফাঁপা বা কম্প্রেসড ইট প্রস্তুত না করায় ওয়াহেদুর রহমানের মালিকানাধীন হক অ্যান্ড সন্স ভাটা থেকে ৩০ হাজার ও হাফিজুল ইসলামের এমএইচ বি ভাটা থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব পালন করেন।