গাজীপুর জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. শরিফ উদ্দীন রবিবার (৩০ নভেম্বর ) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব গ্রহণের আগে নতুন এসপি মো. শরিফ উদ্দীন গাজীপুর পৌঁছালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে বরণ করে নেন। গাজীপুর সার্কিট হাউজে জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি দল তাকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে। মো. শরিফ উদ্দীন এর আগে বরিশালের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ২০০৬ সালের ২১ আগস্ট চাকরিতে যোগ দেন। তিনি ২০২৪ সালের ২২ ডিসেম্বর বরিশালের পুলিশ সুপার পদে যোগ দেন এবং এর আগে পিবিআই নাটোর জেলায় দায়িত্ব পালন করেছেন।
তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) ও এমএসসি (এগ্রো ফরেস্ট্রি) ডিগ্রি অর্জন করেছেন।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. মেরাজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।