বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১২তম আসরের নিলাম হয়েছে আজ। নিলামের আগে সরাসরি চুক্তিতেও দলে ক্রিকেটার ভিড়িয়েছে ছয় ফ্রাঞ্চাইজি। নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয়কে কেনে রংপুর রাইডার্স।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকেও দলে ভিড়িয়েছে রংপুর। তাকে ৭৫ লাখ টাকায় দলে নেয় রংপুর।
নিলাম শেষে এক নজরে দেখে নিন নিলাম শেষে কেমন হলো দলগুলো -
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম।
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: লিটন দাস (৭৫ লাখ), তাওহীদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আব্দুল হালিম (১১ লাখ), এমিলিও গে (১০ হাজার ডলার), মোহাম্মদ আখলাক (১০ হাজার ডলার)।
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস।
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: শামীম হোসেন (৫৬ লাখ), সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ) , নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আবদুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার)।
সিলেট টাইটানস
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির।
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: পারভেজ হোসেন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), এবাদত হোসেন (২২ লাখ), শহীদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস (১৪ লাখ), তৌফিক খান (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), রবিউল ইসলাম (১১ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথুস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার)।
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নেওয়াজ।
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: তানজিম হাসান (৬৮ লাখ), ইয়াসির আলী (৪৪ লাখ), আকবর আলী (৩৪ লাখ), রিপন মণ্ডল (২৫ লাখ), জিশান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আবদুল গাফফার (৪৪ লাখ), এসএম মেহেরব হাসান (৩৯ লাখ), ওয়াসী সিদ্দিকী (১৯ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ), দুশান হেমান্ত (২৫ হাজার ডলার), জাহানদাদ খান (২০ হাজার ডলার)।
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: মেহেদি হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ।
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নাঈম (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার (২২ লাখ), মাহমুদুল হাসান (৩৭ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম (৩৩ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), জাহিদুজ্জামান (১১ লাখ), নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার), অ্যাঞ্জেলো পেরেরা (২০ হাজার ডলার)।
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস।
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলী (২৫ হাজার ডলার)।