নারায়ণগঞ্জে বাউল সংগীত শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সুমন খলিফা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে মধ্য নরসিংপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে বরিশালের আগৈলঝড়া গ্রামের মন্টু খলিফার ছেলে। নিহতের স্ত্রী বাউল সংগীত শিল্পী সোনিয়া আক্তার। 

সোনিয়া জানান, রবিবার রাতে সুমন ও সে পঞ্চবটী এলাকায় গান করার উদ্দেশ্যে যায়। পরে রাতে গান চলাকালে সেখান থেকে সুমন বাহিরে বের হয়ে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজি পর সকালে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ সনাক্ত করে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।