নারায়ণগঞ্জ মহানগরের বন্দরে তিতাস গ্যাসের লাইন সংস্কার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী নারী-পুরুষরা। এ সময় আগামী ৪৮ ঘণ্টা মধ্যে সমস্যা সমাধান করা না হলে আন্দোলনের হুমকি দেন মানববন্ধনকারীরা।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২১নং ওয়ার্ডের ত্রিবেনীপুল থেকে নোয়াদ্দা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করে। এক পর্যায়ে ত্রিবেনীপুল, নোয়াদ্দা, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ, শান্তিনগর সহ একাধিক এলাকাবাসী সড়ক অবরোধ করেন।
জানা যায়, বন্দর উপজেলার ত্রিবেনী পুলে সামনে ভুক্তভোগী মনির হোসেনের আহবানে ১২টি এলাকার নারী পুরুষ মানববন্ধন শুরু হয়।
ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, ছোট পেশায় বেতনের অর্ধেকের বেশি টাকা লাড়কি পুড়ে জীবন শেষ হচ্ছে। তিতাস গ্যাস ও নাসিকের দলাদলিতে আমরা সাধারণ মানুষ দীর্ঘ তিন বছরের ভুগছি।
আবেগে হোসিয়ারি শ্রমিক জাহানারা আক্তার বলেন, বুড়ো হয়েছি- কাজের যাবার আগে গরম পানি করব করতে পারি না। রান্না করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়তে হয়। সিলিন্ডার কিনে চুলা চালানো খরচ নেই, লাড়কি কিনে ধোয়া কারণে চোখেও দেখি না। জানি না কি পাপ করেছি, এই বয়সে গ্যাসে বিল দিয়েও গ্যাস পাই না।
ভুক্তভোগী নারীরা বলেন, আগে রাতের বেলায় গ্যাস আসতো তখন রাত জেগে রান্না করতাম। এখন সেটাও আসেনা। গ্যাসের মতো নাসিকের ওয়াসার পানিও আসেনা। আমরা কয়েক বছর ধরে অবর্ণনীয় কষ্ট ভোগ করছি।
এলাকাবাসীদের দীর্ঘ মানববন্ধন রূপ নিলে ভুক্তভোগীরা সড়ক অবরোধ করে রাখেন প্রায় ১ঘন্টা। এ সময় ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার উপস্থিত হয়ে আন্দোলনকারী সমর্থন দিয়ে দ্রুত সময়ে মধ্যে তিতাস গ্যাস সংস্কার দাবি জানান।
অন্য দিকে বন্দর থানা বিএনপি সভাপতি ও ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ উপস্থিত হয়ে বলেন, তিতাস গ্যাস ও নাসিকের কাছে আন্দোলনরত নারী-পুরুষদের দাবি মেনে দুই দিনের মধ্যে রোড কাটিং অনুমতি দেয়ার আহবান জানান। একই সাথে রোড কার্টিংয়ে নাসিকে কোন জামানত প্রয়োজন নিজ উদ্যোগে দেয়ার ঘোষণা দেন।