রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকার ৬ তলা একটি ভবনে আগুন লেগেছে। আজ সোমবার বিকেল তিনটা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, আগুন কিভাবে লেগেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।