রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করে বলেন, চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।