বিকেলে জানা যাবে এলপিজির দাম বাড়বে না কমবে

বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ের এলপিজির দাম বাড়বে নাকি কমবে—এ নিয়ে অপেক্ষার শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)। সৌদি আরামকো ডিসেম্বরে যে ‘সৌদি সিপি’ ঘোষণা করেছে, তার ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকালেই নতুন মূল্য জানাবে।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর রমনার আইইবি ভবনের (শহীদ প্রকৌশলী ভবন) ৬ষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মূল্যহার ঘোষণা করা হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, ডিসেম্বর ২০২৫-এর জন্য নির্ধারিত এলপিজির ভোক্তামূল্য সংক্রান্ত আদেশ একই সময়ে বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

ভোক্তা ও ব্যবসায়ীরা এলপিজির নতুন মূল্য কীভাবে পরিবর্তিত হতে পারে—তা জানতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের ঘোষণার জন্য।