পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করেছে রুশ সেনারা। যদি বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয় তাহলে এটি রাশিয়ার জন্য অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হবে। সোমবার (১ ডিসেম্বর) মস্কো শহরটি দখলের তথ্য জানায়।
যদিও ইউক্রেন জানায়, যুদ্ধ বন্ধের আলোচনাকে প্রভাবিত করতে রাশিয়া এমন দাবি করছে।
গুরুত্বপূর্ণ ওই শহর ও হাবটিতে দীর্ঘদিন ধরে তীব্র লড়াই চলছিল। এটির দখল নিতে রাশিয়ার অনেক সেনা নিহত ও আহত হয়েছে। এছাড়া ইউক্রেনের অসংখ্য সেনাও প্রাণ হারিয়েছেন।
কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় সেটি নিয়ে আলোচনা করতে গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর কয়েক ঘণ্টা পরই গুরুত্বপূর্ণ শহরটি দখলদের তথ্য জানায় রাশিয়া।
রাশিয়ার এ দাবি নিয়ে সরাসরি কিছু না বললেও ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেছেন, যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে আগামী কয়েক সপ্তাহ এ ধরনের তথ্য ছড়ানো হবে। এছাড়া যুদ্ধ বন্ধের আলোচনা প্রভাবিত এবং পশ্চিমাদের জন্য এসব তথ্য ছড়ানো হচ্ছে।
এরআগে সোমবারের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তাদের সেনারা পোকরোভস্ক ও আশপাশের অঞ্চলের দখল নিজেদের কাছে রেখেছে এবং শত্রুবাহিনীর সেনাদের প্রতিহত করে যাচ্ছে।