রেড কার্পেট বাতিল

এবার মলিন মামা অ্যাওয়ার্ড, যারা পুরস্কার পেলেন

পরিকল্পনা অনুযায়ী সম্প্রতি ২০২৫ সালের মেন্ট এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ড (মামা) অনুষ্ঠিত হয়েছে। এবার অনুষ্ঠানটি হংকংয়ে আয়োজন করা হয়। যা প্রায় ৭ বছর পর শহরটিতে অনুষ্ঠিত হয়েছিল। তবে অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগে হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রেড কার্পেট অনুষ্ঠান বাতিল করা হয়। যা অনেক মাঝে মিশ্র মতামত তৈরি হয়।

এবার মলিন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অগ্নিকাণ্ড কথা চিন্তা করে মঞ্চের আতশবাজি ও জ্বলন্ত এলইডি লাইট এড়িয়ে যাওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এমসি পার্ক বো গাম একটি স্মারক বক্তৃতা এবং নিহতদের জন্য এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তাছাড়া এবার অনুষ্ঠানে শিল্পীরা কালো পোশাক ও কালো ফিতা পরে উপস্থিত হয়েছেন।

মামা অ্যাওয়ার্ডে যারা পুরস্কার পেয়েছেন

বছরের সেরা গান: রোজ (ব্ল্যাকপিঙ্ক) ও ব্রুনো মার্সের লেখা এপিটি

সবচেয়ে জনপ্রিয় মেয়েদের দল: কে-পপ গার্ল গ্রুপ আইভিই

সবচেয়ে জনপ্রিয় ছেলেদের দল: বয়েনেক্সটডোর

বর্ষসেরা রুকি (নতুন কে-পপ ব্যান্ড) : কর্টিস, হার্টস টু হার্টস

প্রিয় বিশ্বব্যাপী শিল্পী: আইভি, এনহাইপেন

দর্শকদের প্রিয় পুরস্কার: এনহাইপেন, রিআইজ, বেবিমনস্টার, স্ট্রে কিডস, হার্টস টু হার্টস, এসপা, জিরোবেসোন, আই-ডিএলই

বিশ্বব্যাপী ট্রেন্ডিং গান: আইভির রেবেল হার্ট

অনুপ্রেরণামূলক অর্জন: সুপার জুনিয়র

কে-পপ ও এশিয়ান সঙ্গীত শিল্পদের অর্জন নিয়ে ১৯৯৯ সালে থেকে সিউলে মামা অ্যাওয়ার্ড  প্রথম অনুষ্ঠিত হয়েছিল।  এরপর ২০১০ সাল থেকে দক্ষিণ কোরিয়ার বাইরে এশিয়ার বিভিন্ন দেশে এবং শহরেও অনুষ্ঠিত হয়েছে। এখন  এশিয়ার বাইরে আন্তর্জাতিকভাবে অনলাইনে সম্প্রচারিত হচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।