নরসিংদী 

মোটরসাইকেল-অটোরিকশা সংর্ঘষে ২ বন্ধু নিহত 

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজিরচালিত অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচাঁরবাড়ি  এলাকায় সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুরের সৈয়দেরগাঁও গ্রামের মাহমুদুল হাসান রাজ (২০)  ও গাজীপুরের সনমানিয়া গ্রামের শফিক মিয়া (১৮)।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান,  সোমবার রাতে শফিক ও রাজ সিএন্ডবি থেকে মোটরসাইকেলে শিবপুরের দিকে যাচ্ছিলেন। পথে  ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচাঁরবাড়ি এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ নিহত। গুরুতর আহত অবস্থায় নিহতের বন্ধু শফিক ও অটোচালক রবিউল ইসলামসহ আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানান তিনি।