আখাউড়ায় ৩৬ কেজি গাজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাজাসহ এক যুবদল নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস ব্রিজ এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে এসব গাজা জব্দ করে পুলিশ। 

আটককৃতরা হলেন- আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের কামরুল হাসান (৪০) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের গোলাম রাব্বি (২৫)। 

আটক কামরুল হাসান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।  

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই আখাউড়া সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে বাইপাস সড়ক দিয়ে বেশ কিছু মাদক পাচার হচ্ছে। খবর পেয়ে তিতাস ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৮টি পুটলায় ৩৬ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। এর মাস খানেক আগে কামরুল হাসানকে গাজাসহ আটক করা হয়েছিল।  

এই কামরুল হাসান আখাউড়া উপজেলার একজন পেশাদার মাদক কারবারি। আটককৃতদেরকে অদ্য বিজ্ঞ আদালতে পাঠানো হবে।