যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোতে ভ্লাদিমির পুতিন ও মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে আলোচনায় যোগ দেবেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, ‘রুশ-আমেরিকান বৈঠক বিকাল ৫টার পর শুরু হবে। ক্রেমলিনে উইটকফকে স্বাগত জানাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। উইটকফ ইউক্রেন বিষয়ক মার্কিন প্রধান আলোচক। জ্যারেড কুশনারও তার সঙ্গে থাকবেন।’