চীফ প্রসিকিউটর

বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হলে বিচার হবে ট্রাইব্যুনালে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়লে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। এ বিষয়ে প্রাপ্ত অভিযোগ তারা যাচাই করবেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে আইসিটি প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও সেনা কর্মকর্তাদের গুমের বিচারে নতুন অধ্যাদেশের প্রয়োজন নেই। তবে গুম বন্ধে নতুন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ড তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত হলে তার বিচার ট্রাইব্যুনালে হবে। নয়তো দেশের প্রচলিত আইনে বিচার কার্যক্রম চলবে।