গুমের মামলা

১০ সেনা কর্মকর্তার ভার্চুয়ালি হাজিরার আবেদন নামঞ্জুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও নির্যাতনের দুই মামলায় ১০ জন সেনা কর্মকর্তার ভার্চ্যুয়ালি হাজিরার আবেদন নাকচ করে দিয়েছে। ফলে ওই কর্মকর্তাদের এখন ট্রাইব্যুনালে সশরীরে হাজিরা দিতে হবে। 

বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

আদালতের এই আদেশের আগে, আওয়ামী লীগ সরকারের সময়ে ‘টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল’ (টিএফআই) এর গুমের মামলায় অভিযুক্ত ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে তাদের আদালতে আনা হয়।