বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ হচ্ছে আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায়। তাঁকে চিকিৎসা সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি।
আজ বিকালে খালেদা জিয়ার চিকিৎসার্থে চীন থেকে ঢাকা আসছে ৪ বিশেষজ্ঞ চিকিৎসক।
এরপর যুক্তরাজ্য, চীনসহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ ঘণ্টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
এর আগে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন। গতকাল রাতে তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর চিকিৎসার খোঁজ নেন।