ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজের বিপরীত পাশের সড়কের যান চলাচল করছে ধীর গতিতে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ জারি করতে হবে। এটা আমাদের সবার দাবি।

এর আগে, দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজ থেকে বের হয়। এ সময় সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলটি ঢাকা কলেজ থেকে বের হয়ে সায়েন্সল্যাবের মোড় থেকে ইডেন মহিলা কলেজ হয়ে ঢাকা কলেজে এসে মিছিলটি শেষ হয়।