ডিসেম্বরে হলিউডের যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে

ডিসেম্বরের শুরুতে বড়দিন বা ক্রিসমাস ডে আমেজ শুরু হয়ে গেছে। কারণে ডিসেম্বর হলিউডের সিনেমাপাড়ায় হাজির হয়েছে একগুচ্ছ বহুল প্রতীক্ষিত সিনেমা। বড়দিনে উৎসবকে আরও রঙিন করতে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। খবর টাইম অব ইন্ডিয়া

‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস ২’

এ সিনেমাটি ২০২৩ সালের ব্লকবাস্টার চলচ্চিত্রের সিক্যুয়েল, যা অত্যন্ত জনপ্রিয় ভিডিও গেম থেকে অনুপ্রাণিত। এ ছবি ফ্রেডি ফাজবেয়ারের পিৎজার পেছনের গল্পকে আরও অন্বেষণ করতে চলেছে। চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ভৌতিক সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক এমা তাম্মি। এতে অভিনয় করেছেন জোশ হাচারসন, এলিজাবেথ লেইল, পাইপার রুবিওসহ আরও অনেকে।

‘হান্ড্রেড নাইটস অব হিরো’

ঐতিহাসিক ফ্যান্টাসি রোমান্স ঘরানার সিনেমাটি এক নারীর গল্প বলা হয়েছে, যেখানে তার স্বামী  বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য ১০০ দিনের পরীক্ষা নেন, এতে করে তাকে একটি জটিল প্রেম ত্রিভুজে ফেলে। ছবিটিতে আবেগ ও রহস্যের জটিল সমীকরণ উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জুলিয়া জ্যাকম্যান। অভিনয় করেছেন সাফিয়া ওকলি-গ্রিন, রিচার্ড ই গ্রান্ট, জোশ কাউডেরিসহ আরও অনেকে।

এ বছরের ৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। 

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

এ বছরের অন্যতম সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ। সারা বছর দর্শকরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছে এ ছবিটির জন্য। জেমস ক্যামেরনের পরিচালনায় নির্মিত এ মহাকাব্যিক অ্যাডভেঞ্চারে এবার ন্যাভি ও প্যান্ডোরা গ্রহের জগতে নতুন মাত্রা যোগ হতে চলেছে। এতে অভিনয় করেছেন কেট উইন্সলেট, স্টিফেন ল্যাং, এডি ফ্যালকোসহ আরও অনেকে।

অবশেষে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ ডিসেম্বরে।

ফ্যাকহ্যাম হল সিনেমার অভিনেতা ও অভিনেত্রীরা। ছবি: সংগৃহীত

 

‘ফ্যাকহ্যাম হল’

এই কমেডি ধাঁচের চলচ্চিত্রটি একজন চোরকে নিয়ে গল্প এগিয়ে যায়।  যে ভুলবশত একটি ইংরেজ জমিদারের বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে বাড়ির মালকিনের সঙ্গে গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এভাবেই এগোতে থাকে সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করেছেন জিম ও’হ্যানলন। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন, টম ফেল্টন, ড্যামিয়ান লুইস, থমাসিন ম্যাকেঞ্জিসহ আরও অনেকে।

আগামীকাল ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে।

‘ক্রিসমাস কার্মা’

এই সিনেমার জন্য প্রিয়াঙ্কা চোপড়া গেয়েছেন ‘লাস্ট ক্রিসমাস’-এর দেশি সংস্করণ। তাই এটি অবশ্যই ভিন্নমাত্রার। চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘আ ক্রিসমাস ক্যারল’–এর ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার গল্প অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভূতদের ঘিরে আবর্তিত হয়েছে, যারা স্ক্রুজকে ভালো মানুষে পরিণত করতে চায়।

ব্রিটিশ এই মিউজিক্যাল সিনেমাতে অভিনয় করেছেন কুনাল নায়ার, ইভা লঙ্গরিয়া, চৈত্র চন্দ্রন, ড্যানি ডায়ার, বিলি পোর্টারসহ অনেকে। গুরিন্দর চাধা পরিচালিত সিনেমাটি ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘অ্যানাকোন্ডা’

মাঝবয়সে হঠাৎ সংকটে পড়া একদল মানুষ ঠিক করে, পুরোনো ‘অ্যানাকোন্ডা’ সিনেমাটি রিবুট করবে। তবে এবার তারা সত্যিকারের অ্যানাকোন্ডা শুটিংয়ের জন্য নিয়ে আসে, যা দুর্ভাগ্যবশত পরে মারা যান। এরপর দলটি একটি জঙ্গলে যায় এবং এমন একটি প্রাণী খুঁজে পায়, যা আগে কখনো দেখা যায়নি। টম গরমিকান পরিচালিত এই হরর ও কমেডিতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জাহানসহ অনেকে।

সিনেমাটি আগামী ২৫ ডিসেম্বর কেবল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।