ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (ক্র্যাব) ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ক্র্যাবের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা আসাদুজ্জামান রাসেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন ক্র্যাবের চেয়ারপারসন নূর এ আলম চৌধুরী।
এ সময় বক্তব্যে তিনি বলেন, দেশের চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও শেয়ারহোল্ডার, বোর্ড সদস্য, ব্যবস্থাপনা টিম ও ক্লায়েন্টদের সমন্বিত প্রচেষ্টায় ২০২৪-২৫ সালের অর্জন সম্ভব হয়েছে।
২০২৪-২৫ সালের কার্যক্রম উপস্থাপনে ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ শামস আজাদ বলেন, রেটিং সেবায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এগিয়ে নেওয়ার ওপর ক্র্যাবের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন বোর্ড সদস্য তপন চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড), আসিফ ইব্রাহিম (ভাইস চেয়ারম্যান, নিউ এজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ), রায়হান রহমান (ডিরেক্টর, গ্রাউন্ডস্টোন করপোরেশন, কানাডা), তানিয়া নুসরাত জামান (সাবেক পলিসি এক্সপার্ট, ইউএনডিপি ও বিশ্বব্যাংক), আসিফ সাদ বিন শামস (এএমডি ও সিআরও, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইডিএলসি প্রতিনিধিত্বকারী), মো. নুরুল হুদা (ডিএমডি, আইসিবি, আইসিবি প্রতিনিধিত্বকারী), সাহিল হুমায়ুন (ইউনিকর্ন ইকুইটিজ লিমিটেডে প্রতিনিধিত্বকারী) ও ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহেদ শামস আজাদ।