বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে ঢাকাস্থ বিদায়ী বৃটিশ হাইকমিশনার সারাহ কুক-এর এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ বৈঠকে তার সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট।
অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায়।
উল্লেখ্য, এ সফরে আমিরে জামায়াতের সঙ্গে বৃটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।