খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র ওমরাহ পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র ওমরাহ পালন দোয়া মাহফিলের আয়োজন করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। 

গতকাল রাতে মক্কার পবিত্র কাবা ঘরে ওমরাহ পালনে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মইন চৌধুরী, সদস্য সচিব মনিরুজ্জামান তপন, বাংলাদেশ ইনভেস্টর এসোসিয়েশনের সদস্য সচিব সালাহ উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহির আহমেদ হিরো, সদস্য সচিব শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, তায়েফ বিএনপির আহ্বায়ক মিস্টার তরফদার, বিএনপি নেতা টিপু সুলতান, বিএনপি নেতা আলাউদ্দিন সিটিজি, বিএনপি নেতা কামাল উদ্দিন, আলভি হাসান এছাড়া তায়েফসহ বিভিন্ন প্রদেশ থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। 

ওমরাহ পালন শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘ জীবন এবং তার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির সহায়তায় গণতন্ত্র পুনরুদ্বারের সফলতা, বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।