জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার দপ্তর প্রধানের বিদায়ী সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান হুমা খান।

আজ বৃহস্পতিবার সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। এ সময় আমিরে জামায়াত হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভ কামনা ও বাংলাদেশে তার ভূমিকার প্রশংসা করেন।

ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে হুমা খান আশা ব্যক্ত করেন।