বকশীগঞ্জে অবস্থিত ধানুয়া কামালপুর ইউনিয়নে, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ধানুয়া কামালপুর হাই স্কুল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ মাহফিলে এলাকাজুড়ে ছিল আবেগ এবং প্রত্যাশার সমন্বয়—যেখানে সাধারণ মানুষ প্রার্থনা করেছে শুধু একটি নামের জন্য—মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সুস্থ হোন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের নয়, জাতির প্রত্যাশা। তিনি আরও বলেন বেগম জিয়ার অসুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যারা কুৎসিত রাজনৈতিক খেলায় মেতেছেন, নির্বাচন বানচালের যে পায়তারা করছেন, এ দেশের জনগণ তা রুখে দিবে। সরকার ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এবং দেশনায়ক তারেক রহমান বীরের বেশে এদেশে এসে নির্বাচনে অংশগ্রহন করবেন এবং সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ্।
এ আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম থেকে নেতাকর্মী ও সমর্থকেরাও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে মানবতার মা হিসেবে পরিচিত দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনা করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাবর্তনের জন্য মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ ২৪-এর জুলাই অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, এছারাও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ জেলা ও উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সভাপতিত্ব করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন এবং সঞ্চালনা করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান শরীফ হিমু।