এখন পর্যন্ত কেবল খালেদা জিয়াই বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাচ্ছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এক গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর আওতায় আপাতত শুধু তিনি সব সুযোগ-সুবিধা পাবেন। এর বাইরে পরিবারের কেউ এ সুবিধা পাবেন না।
এ ময় সংবাদ সম্মেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।