দিল্লিতে পুতিনকে লাল গালিচার সংবর্ধনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসে পৌঁছেছেন। দিল্লির পালম বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল গালিচা বিছিয়ে এবং আলিঙ্গন করে তাকে অভ্যর্থনা জানান।

দীর্ঘ তিন বছরের পর পুতিন আবার ভারত সফরে আসলেন। যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর তার প্রথম বিদেশ সফর।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের মন্ত্রিসভার প্রতিনিধি দলে এসেছেন। যাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা, অর্থ, কৃষি, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রীসহ অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী।

পুতিন বৃহস্পতিবার রাতে মোদি ব্যক্তিগত নৈশভোজের সংগ্রহণ করবেন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের মাধ্যমে পুতিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং হায়দরাবাদ হাউসে মূল দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বিকেলে মোদির আয়োজিত ওয়ার্কিং লাঞ্চে দুই দেশের চলমান সহযোগিতা পর্যালোচনা ও নতুন অংশীদারিত্বের দিক নির্ধারণ করা হবে। সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। এর পর পুতিন মস্কোর উদ্দেশে রওনা হবেন।

ইণ্ডিয়ান টুডের প্রতিবেদন অনুসারে বলা যায়, এ সফরে অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সঙ্গে বর্ধিত বাণিজ্য ঘাটতি কমাতে ভারত বিশেষভাবে ওষুধ, অটোমোবাইল, কৃষিজ ও সামুদ্রিক পণ্য রপ্তানিতে জোর দিচ্ছে। রুশ বাজারে সহজ প্রবেশাধিকার তৈরি হলে ভারতীয় ব্যবসায়ী, কৃষক ও শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে কর্মকর্তারা জানান।