কমিউনিটি ক্লিনিকের এমডি আখতারুজ্জামানকে ওএসডি

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামানকে ওএসডি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে ন্যস্ত করা হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,  তার বিরুদ্ধে সরকারি চাকরি বিধি পরিপন্থি কাযক্রমের অভিযোগ রয়েছে। গত ২৭ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে তাকে বদলি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জন প্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়।

চিঠিতে তার স্বেচ্ছাচারিতা বিষয় তুলে ধরা হয়। তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের নিয়ে কমিউনিটি ক্লিনিকের অনুষ্ঠান করেছেন বলেও উল্লেখ করা হয়।