প্রথমবারের মতো মাল্টি-ফোল্ডিং স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিক্স। স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে, সেখানে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এ নতুন ফোন আনল কোম্পানিটি।
বহুল প্রতীক্ষিত নতুন স্মার্টফোনটির নাম ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’। যা এ বছরের শেষ দিকে বাজারে আনার লক্ষ্য ছিল তাদের। দক্ষিণ কোরিয়ান এই নির্মাতা বলেছে, ১২ ডিসেম্বর থেকে দেশটিতে ফোনটি কেনা যাবে। এরপর চীন, তাইওয়ান, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের বাজারেও পাওয়া যাবে ফোনটি। যুক্তরাষ্ট্রে ফোনটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আসবে। তবে সঠিক তারিখ এখনো ঘোষণা করেনি কোম্পানিটি।
ফোনটিতে ভাঁজ করার সময় প্রধান ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য ভেতরের দিকে ভাঁজ করা নকশা ব্যবহার করেছে স্যামসাং। ভুলভাবে ভাঁজ হলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে কাঁপবে এবং স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখাবে, যাতে ব্যবহারকারী বিষয়টি বুঝতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
সম্পূর্ণ খোলা অবস্থায় ট্রাইফোল্ডের স্ক্রিন ১০ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ফোনের কভার স্ক্রিনটি ৬ দশমিক ৫ ইঞ্চি। খোলা অবস্থায় এর সবচেয়ে পাতলা অংশ কেবল ৩ দশমিক ৯ মিমি ও ভাঁজ করার পর চওড়া অংশটি হয় ১২ দশমিক ৯ মিমি। খোলা অবস্থায় ফোনের সবচেয়ে পাতলা অংশ কেবল ৩ দশমিক ৯ মিমি ও ভাঁজের পর চওড়া অংশটি ১২ দশমিক ৯ মিমি। খোলা অবস্থায় ফোনের সবচেয়ে পাতলা অংশ কেবল ৩ দশমিক ৯ মিমি ও ভাঁজের পর চওড়া অংশটি ১২ দশমিক ৯ মিমি। প্রচলিত ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৭’ ফোল্ডেবল ফোনের বাইরের স্ক্রিনও ৬ দশমিক ৫ ইঞ্চি ও ভেতরের ডিসপ্লে খুললে ৮ ইঞ্চি পর্যন্ত হয়। ভাঁজ করা অবস্থায় এর পুরুত্ব ৮ দশমিক ৯ মিমি এবং ওজন ২১৫ গ্রাম।
এর তুলনায় নতুন ট্রাইফোল্ডের ওজন ৩০৯ গ্রাম অর্থাৎ ফোনটি বেশ ভারী। দুটি হিঞ্জ থাকা নকশার কারণে ট্রাইফোল্ড এমনভাবে তৈরি যে, সেটি খুললে প্রায় ১০ ইঞ্চির একটি ট্যাবলেটের সমান হয় ও ভাঁজ করলে স্যামসাংয়ের ‘জেড ফোল্ড ৭’ ফোনের চেয়ে একটু বেশি ভারী সংস্করণের।
ফোল্ডএবল ডিভাইস হওয়ায় এতে কিছু অতিরিক্ত নকশার বিষয় দেখা গিয়েছে। স্যামসাং বলেছে, ফোনটি বন্ধ অবস্থায় স্ক্রিনের বিভিন্ন প্যানেল প্রায় ফাঁক ছাড়া খুব কাছাকাছি এলেও এগুলো একে অপরকে একদম স্পর্শ করে না। ফোনটিতে ব্যবহার হয়েছে কাস্টম স্ন্যাপড্রাগন ৮ চিপ, যা বিশেষভাবে এ ডিভাইসের জন্য তৈরি করা। এতে রয়েছে পাঁচ হাজার ৬০০ এসএএইচ সক্ষমতার তিন-সেলওয়ালা ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা।
স্মার্টফোনটির পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২০০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা ‘জেড ফোল্ড ৭’-এর ক্যামেরা সেটআপের মতোই। ফোনের মেইন স্ক্রিন ও কভার স্ক্রিন দুটিতেই রয়েছে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বর্তমানে নতুন ফোনের দাম নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।