আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি জানান, এখন পর্যন্ত তফসিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকে নিজ ইচ্ছায় ও দায়িত্বে বিভিন্ন তারিখ বলছেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন ইসি সচিব।
উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ ভোটের তারিখ ফেব্রুয়ারিও বলছেন।
এদিকে, আগামী রবিবার তফসিল নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসবে ইসি। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্যও চিঠি দিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ইসির বৈঠক হওয়ার কথা রয়েছে।