বিশ্বকাপে আর্জেন্টিনা–ব্রাজিলের প্রথম ম্যাচ আফ্রিকান দলের বিপক্ষে

২০২৬ বিশ্বকাপের ড্র শেষ হয়েছে। সেখানে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই লাতিন পরাশক্তিই নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকান প্রতিপক্ষের।

রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ড্রতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জে-তে। সেই গ্রুপে পড়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও এশিয়া থেকে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া জর্ডান। মেসিদের প্রথম ম্যাচ  আলজেরিয়ার বিপক্ষে। ১৬ জুন ম্যাচটি হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম, বা ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে।  ফিফা পরে চূড়ান্ত স্টেডিয়ামের নাম ঘোষণা করবে।

২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের সঙ্গে খেলবে আর্জেন্টিনা।

অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সি গ্রুপে খেলবে মরক্কো, স্কটল্যান্ড ও নবাগত হাইতির সঙ্গে। ১৩ জুন মরক্কোর সংগে ম্যাচ প্রথম ম্যাচ ব্রাজিলের। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে বিশ্বকে চমকে দিয়েছিল এই মরক্কো। 

১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের সংগে খেলবে আনচেলত্তির দল।