ভৈরব

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপাল জিওর মন্দিরে প্রার্থনা

বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী দোয়ার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে সনাতন ধর্মাবলীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮ টায় ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় শ্রী শ্রী গোপাল জিওর মন্দিরে গীতা পাঠ ও এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময়  নারী ভক্তরা সারিবদ্ধভাবে বসে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য নারী পুরুষ সম্মিলিতভাবে বিশেষ প্রার্থনায় করেন।

ভৈরব শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সভাপতি বাবু দুলাল চন্দ্র সাহা বলেন, আজকে আমরা বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি। তিনি যাতে সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতে পারে।

ভৈরব গীতা পাঠ করেন সনাতন ধর্মাবলীর নারীরা। ছবি: প্রতিনিধি

প্রার্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, নির্বাহী সদস্য গোবিন্দ পাল, অ্যাডভোকেট নিতাই দেবনাথ, ইন্দ্রজিৎ ভদ্র, বাবু বকুল বনিক, আশিশ রায় ও ১নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি অমিতাভ চক্রবর্তীসহ প্রায় ৫শ অধিক সনাতন হিন্দু ধর্মাবলীরা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।