নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ স্লোগানে অনুষ্ঠিত হলো ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে বাংলাবাজার ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে শেষ হয়।
শাখা ছাত্রশিবিরের আয়োজনে এ প্রতিযোগিতায় প্রায় ৮০০ ও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজকদের মতে, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেয় ৮২০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬০ জন ছিলেন নারী শিক্ষার্থী। প্রায় ৩ কিলোমিটার পথব্যাপী এই ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী জাহেদুল হক। এছাড়া আরও ৩০ শিক্ষার্থীকে পদ দেওয়া হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে একই পোশাকে সবার সঙ্গে দৌড়াতে ভালো লেগেছে। আপুদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে মেডেল পেয়েছি, এটার অনুভূতি আরও বিশেষ।
প্রথম হওয়া জাহেদুল হক বলেন, রান ফর ইউনিটি উইথ শিবির সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। তাই অংশ নিতে ভালো লেগেছে। পরিচিত মুখগুলোকে পাশে পেয়ে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছিল।
নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠার পর থেকে ছাত্রসমাজের কল্যাণে কাজ করছি। এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করি। আজকের কর্মসূচিও তারই অংশ।