সম্প্রতি নেসলে বাংলাদেশ আয়োজনে লুমিনারি (এইচএমও) সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। এ দুই দিনব্যাপী এই আয়োজনে বৈজ্ঞানিক কর্মশালাও অনুষ্ঠিত হয়। গাজীপুরের সারাহ রিসোর্টে এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দেশ-বিদেশের স্বনামধন্য গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মানুষের সুস্থতা, বিশেষ করে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক গবেষণা এবং নতুন তথ্য শেয়ার করা।
কর্মশালায় ইন্টারঅ্যাকটিভ গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ভাগাভাগি করা হয়। এসব পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস (এইচএমও) সম্পর্কিত সর্বশেষ গবেষণা ও বাস্তব প্রয়োগের উপায় সহজভাবে জানতে পারেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনের খ্যাতিমান শিশুবিশেষজ্ঞ ড. র্যান্ডি উর্টুলা, যিনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, গাটের স্বাস্থ্য এবং সামগ্রিক বেড়ে ওঠায় (এইচএমও)-এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে এই বিষয়ে আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
(এইচএমও) লুমিনারি সামিট বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে দেশের শিক্ষা ও উদ্ভাবনকে আরো উন্নত করার লক্ষ্যে আয়োজন করা হয়। সম্মেলনটি (এইচএমও)-সংক্রান্ত গবেষণাকে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য উন্নত করার আহ্বান জানিয়ে সমাপ্ত হয়।