মিলারদের সঙ্গে নাবিল গ্রুপের নবান্ন উৎসব

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের মিলারদের নিয়ে বর্ণাঢ্য নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) সকালে এই উৎসবের আয়োজন করা হয়। নতুন ধানের সুবাসে মাতোয়ারা উত্তরাঞ্চলের কৃষক, মিল মালিক ও শ্রমিকরা একসঙ্গে অংশ নেন এই উৎসবে। 

অনুষ্ঠানে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের কৃষি, শিল্প ও বাণিজ্যকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। 

তিনি বলেন, লালমনিরহাট থেকে রাজশাহী পর্যন্ত পুরো অঞ্চলকে ব্যবসা-বাণিজ্যের হাবে পরিণত করতে চাই। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় অবদান রাখবে নাবিল গ্রুপ।

শিল্প বিকাশের পাশাপাশি স্থানীয় কৃষিকে সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। মিলারদের প্রত্যাশা নাবিল গ্রুপের এই উদ্যোগে ধানচাষ ও চাল শিল্পে বড় পরিবর্তন আসবে, বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি।