জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে ক্লাবের এক জরুরী সাধারণ সভায় অধিকাংশ সদস্যদের মতামতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় অন্যান্য সব পদ ঠিক রাখা হয়।
 

পদাধিকার বলে নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন যুগ্ম সাধারণ সম্পাদক, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ।


এসময় দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ওই জরুরী সাধারণ সভায়।