রাজীব মণি দাসের ‘প্রেমলীলা’

এবার ভিন্ন ধারার এক রোমান্টিক গল্পের নাটক লিখলেন রাজীব মণি দাস। তার রচনা ও চিত্রনাট্যে ‘প্রেমলীলা’ শিরোনামের ফিকশন ধারার নাটকটি নাজনীন হাসান খান । এতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন  শিবলী নওমান, সুমাইয়া অর্পা, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, সুব্রত চক্রবতী, প্রমুখ। 

রচয়িতা রাজীব মণি দাস বলেন, ‘অনেক সময় পছন্দের মানুষকে নিজের মনের কথা বলতে না পারাও একটা ব্যর্থতা। তখন প্রয়োজন অন্যের সহযোগিতা। ছেলের জীবন সঙ্গী খুঁজতে গিয়ে বাবাও যেন ক্লান্ত। তাই ছেলের হয়ে পাত্রী খোঁজার দায়িত্ব বাবা নিজ কাঁধে তুলে নেয়।’ পরিচালক নাজনীন হাসান খান, ‘একদিকে যেমন প্রেম মানুষকে অন্ধ করে, অন্যদিকে প্রেম অন্ধকারাচ্ছন্ন মানুষকে জাগ্রতও করে। প্রেমের শক্তি অসীম। এই অসীম শক্তি সবার থাকে না। প্রেমলীলায় সেই প্রেমেরই গল্প বলা হয়েছে।’

নাটকের গল্পে দেখা যাবে জয়নাল একজন খ্যাতিমান শিল্পপতি। এক ছেলে এক মেয়েকে নিয়ে তার সংসার। সামির যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতো, তখন নিধি নামে একটি মেয়ে তাকে খুব পছন্দ করতো। কিন্তু সামির কখনও ফিরেও তাকায়নি। সামির তার মায়ের পছন্দ মতই বিয়ে করবে মনে মনে ভাবত। হঠাৎ একদিন নিধি সামিরের বাসায় এসে হাজির। বাবা জয়নাল সাহেব নিধিকে খুব ভালো করে দেখছেন কিন্তু ছেলের বউ হিসেবে নাকি অন্যকিছু সেটা বুঝা যাচ্ছে না। অন্যদিকে সামিরের বিয়ের জন্য পাত্রি হিসাবে ঠিক করে ফেললো সামিরের মা রাখি। সামির বাসায় আসতেই নিধির কথা বলতেই আৎকে উঠে সে। এমনই রহস্যময় গল্পটি শিগগিরই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।