চীন-রাশিয়ার যৌথ অ্যান্টি-মিসাইল মহড়া রাশিয়ার মাটিতে

রাশিয়ার ভূখণ্ডে চলতি ডিসেম্বরের শুরুর দিকে তৃতীয় দফায় যৌথ অ্যান্টি-মিসাইল মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। শনিবার (৬ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, এ মহড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়ায়ও আয়োজন করা হয়নি। গত মাসে দুই দেশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করে এবং এর আগে আগস্টে জাপান সাগরে যৌথ গোলন্দাজ ও অ্যান্টি-সাবমেরিন মহড়ায় অংশ নেয়।

২০২২ সালে ইউক্রেন আগ্রাসনের ঠিক আগে চীন-রাশিয়া ‘নো-লিমিটস’ কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়, যার অধীনে নিয়মিত সামরিক মহড়ার অঙ্গীকার রয়েছে। দু’দেশই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল এবং তিন দশক পর পুনরায় পারমাণবিক পরীক্ষা শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।