গ্রিক উপকূলে অভিবাসী নৌকায় ১৭ মৃতদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে আংশিকভাবে নষ্ট নৌকায় অন্তত ১৭ অভিবাসী ও আশ্রয়প্রার্থীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। শনিবার (৬ নভেম্বর) ক্রিটের উপকূল থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিমি) দূরে  এ ঘটনা ঘটে।   

গ্রিক কোস্টগার্ডের মুখপাত্র জানান, নিহতরা সবাই পুরুষ এবং দুই জন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি। তারা জানান, খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি অস্থিতিশীল হয়ে পড়েছিল এবং খাবার ও পানির অভাব দেখা দেয়। নৌকাটি উদ্ধারকালে পানিতে ভেসে যাচ্ছিল।

স্থানীয় পোর্ট ইরিয়াপেট্রার মেয়র মানোলিস ফ্র্যাঙ্গৌলিস জানান, নিহতরা সবাই তরুণ। এছাড়াও নৌকাটির দুই পাশে পাম্পহীন অংশ থাকায় কম জায়গায় আবদ্ধ থাকতে হয়েছে। ফরেনসিকরা মৃতদের পানি ও খাদ্যাভাবে মৃত্যুর সম্ভাবনা যাচাই করছেন। 

গত এক বছরে লিবিয়া থেকে ইউরোপের ভূখণ্ডে পৌঁছানোর পথে অভিবাসীরা ক্রিট দ্বীপকে প্রধান রুট হিসেবে বেছে নিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, এ বছরের শুরু থেকে ১৬,৭৭০-এর বেশি আশ্রয়প্রার্থী ক্রিটের মাধ্যমে ইউরোপে পৌঁছেছেন।