বলিউড তারকা সালমান খান যখনই জনসমক্ষে আসেন, তখনই শিরোনামে উঠে আসেন। এবার তার নতুন লুকের জন্যই তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেল অভিনেতাকে— তবে চেনা লুকে নয়, একেবারে ক্লিন শেভড চেহারায়! অভিনেতা তার আসন্ন সিনেমা 'ব্যাটল অফ গলওয়ান'-এর শুটিং পর্ব শেষ করে ফিরেছেন। দীর্ঘ সময় ধরে এই ছবির জন্য তাকে গোঁফ এবং একটি বিশেষ লুক ধরে রাখতে হয়েছিল। কিন্তু শুটিং শেষ হতেই তিনি তার সেই লুক পরিবর্তন করেছেন। বিমানবন্দরে সালমানকে দেখা গেল একেবারে ঝাঁ চকচকে ক্লিন শেভড লুকে, যা দেখে মুগ্ধতার পাশাপাশি উদ্বেগও প্রকাশ করেছেন অনুরাগীরা।
'ব্যাটল অফ গলওয়ান' ছবির শুটিং হয়েছে লাদাখের মতো দুর্গম অঞ্চলে। সেখানে তীব্র ঠান্ডা এবং অক্সিজেনের অভাবের মতো চ্যালেঞ্জিং পরিবেশে অভিনেতাকে কাজ করতে হয়েছে। এই কঠোর শিডিউল শেষ করার পরই তার এই চেহারার পরিবর্তন। বিমানবন্দরে তার পোশাকও ছিল নজরকাড়া কিন্তু ক্যাজুয়াল। তিনি পরেছিলেন একটি কালো টি-শার্ট, সঙ্গে ডেনিম জিনস, এবং তার ওপর একটি কালো জ্যাকেট।মাথায় ছিল একটি টুপি। কিন্তু এর মধ্যে তাঁর মসৃণ, ক্লিন শেভড চেহারাটিই ছিল মূল আকর্ষণ। সাধারণত 'দাবাং' ফ্র্যাঞ্চাইজির 'চুলবুল পান্ডে'র মতো গোঁফওয়ালা লুকে তাঁকে দেখতে অভ্যস্ত ভক্তরা। তাই তার এই নতুন রূপান্তর অনেকের কাছেই এক বিরাট চমক