পানীয় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ফুটবলার কাজেম শাহ

ব্রুভানা বেভারেজেস লিমিটেডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ফুটবলার সৈয়দ শাহ কাজেম কিরমানি। কোম্পানিটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন কাজেম। 

উত্তরা ক্লাবে রবিবার এক সংবাদ সম্মেলনে করে জাতীয় দল ও আবাহনী লিমিটেডের ফুটবলার কাজেমকে অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ঘোষণা দেয় ব্রুভানা। জাতীয় দলের ২৭ বছর বয়সী মিডফিল্ডার কাজেম শাহ বলেছেন,  ‘মাঠে ও মাঠের বাইরে ভালো পারফরম্যান্সের জন্য সঠিক হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ। ব্রুভানা এমন একটি ব্র্যান্ড, যা গুণগত মান, বিজ্ঞানসম্মত হাইড্রেশন এবং দেশের ক্রীড়াবিদদের চাহিদাকে প্রাধান্য দেয়। ব্রুভানার সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত এবং দেশের ভক্তদের সঙ্গে মিলে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

ব্র্যান্ড অংশীদারিত্ব নিয়ে ব্রুভানার সিইও নাভেদ ইয়াকুব বলেন, ‘কিরমানি সেই উদ্যম, শৃঙ্খলা ও দৃঢ়তার প্রতিচ্ছবি, যা ব্রুভানার পরিচয়ের সঙ্গে মিলে যায়। তরুণদের মাঝে তার জনপ্রিয়তা এবং পারফরম্যান্সের প্রতি নিষ্ঠা তাকে আমাদের ইলেকট্রোলাইট ড্রিংকের জন্য উপযুক্ত করে তোলে। আমরা তাকে ব্রুভানা পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত।’

দুই বছরের এই চুক্তির আওতায় কিরমানি ব্রুভানার বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম, দেশজুড়ে মার্কেটিং ক্যাম্পেইন এবং তরুণদের মধ্যে স্বাস্থ্যকর হাইড্রেশন অভ্যাস গড়ে তুলতে কমিউনিটি-ভিত্তিক উদ্যোগে অংশ নেবেন। এই সহযোগিতা স্থানীয় ক্রীড়া প্রতিভা উন্নয়নে ব্রুভানার প্রতিশ্রুতি এবং স্পোর্টস হাইড্রেশন বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার বার্তা বহন করে।

 

 

ব্রুভানা হলো বাংলাদেশের একটি বেভারেজ ব্র্যান্ড। যা ইলেকট্রোলাইট যুক্ত স্পোর্টস ড্রিংকস। কম্পানিটির ক্যাম্পেইনে আগামী ২ বছর দেখা যাবে বাংলাদেশের হয়ে ৬ ম্যাচ খেলা মিডফিল্ডার কাজেমকে।