আইফোন ব্যবহারকারীদের ক্রোম এড়িয়ে চলতে সতর্কতা অ্যাপলের

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের গুগল ক্রোম এবং কিছু গুগল অ্যাপ ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে, কারণ এতে ব্যবহারকারীর গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে। কোম্পানিটি জানিয়েছে, ক্রোম এর চেয়ে আইফোনের ব্রাউজার সাফারি বেশি নিরাপদ। সাফারি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টিং থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেয়, একটি প্রযুক্তি যা ডিভাইসের অনন্য বৈশিষ্ট্যগুলো মিলিয়ে ব্যবহারকারীদের ট্র্যাক করে।
 

এছাড়াও সাফারি বিজ্ঞাপনদাতা ও ওয়েবসাইটগুলোর জন্য ব্যবহারকারীর ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা কঠিন করে, কারণ এটি ডিভাইসের সিস্টেম কনফিগারেশন সরলভাবে প্রদর্শন করে, ফলে ব্যক্তিগত ডিভাইস আলাদা করে শনাক্ত করা কঠিন হয়। এছাড়াও সাফারি এআই ভিত্তিক ট্র্যাকিং প্রতিরোধ, প্রাইভেট ব্রাউজিং এবং অবস্থান সংক্রান্ত তথ্য রক্ষার জন্য প্রশংসিত। 

তবে অ্যাপল জানিয়েছে, সাফারি এখনও গুগল ডকস,গুগল শিটস এবং স্লাইডস-এর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।