বিকাশ অ্যাপে সাজানো হলো ‘আমার বিকাশ’ আইকন

প্রত্যেক গ্রাহকের ব্যবহারের ধরণ আর প্রয়োজন অনুযায়ী সম্প্রতি বিকাশ অ্যাপের ইন্টারফেসকে আরও বেশি সহজ ও কার্যকরী করে উপস্থাপন করা হয়েছে। ‘আমার বিকাশ’ আইকনের নতুন উপস্থাপন এখন গ্রাহককে এক ঝলকেই তার দৈনন্দিন আর্থিক লেনদেনের একটা চিত্র দেখাচ্ছে। সমস্ত লেনদেনের তথ্য কাস্টমাইজ করে এক জায়গাতে সন্নিবেশিত করার ফলে গ্রাহকের সার্বিক আর্থিক ব্যবস্থাপনাও আরও সহজ ও কার্যকর হয়েছে।

পাশাপাশি, ‘আমার বিকাশ’, ‘মাই অফারস’ এর বদলে যাওয়া ইন্টারফেস আরও পরিছন্নরূপে উপস্থাপন করা হয়েছে। নতুন থিম যুক্ত করে বহুল ব্যবহৃত এই অ্যাপটির সার্বিক সজ্জাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এছাড়া মাই অফারস-এ বোনাস পয়েন্ট, অ্যাপ থেকে ইনস্যুরেন্স পলিসি কেনা, কুপন, রিওয়ার্ড সহ নানা ধরনের সুবিধা যুক্ত হয়েছে বিকাশ অ্যাপের নতুন এই সংস্করণে।
আমার বিকাশ

বিকাশ অ্যাপের সাথে গ্রাহকের যাত্রা কতো বছরের তা বিকাশ অ্যাপের ‘মাই বিকাশ’ ইন্টারফেসে ঢুকে সবার আগে চোখে পড়ছে গ্রাহকের। প্রতিদিনের জীবনের অংশ হয়ে ওঠা বিকাশ অ্যাপের সাথে গ্রাহকের সম্পর্কের সময়ের হিসাব, তৈরি করছে বাড়তি ভালো লাগা।

হোম স্ক্রিনের নেভিগেশন বারে যুক্ত হয়েছে ‘আমার বিকাশ’ আইকন, যা ট্যাপ করেই গ্রাহক তার বিকাশ লেনদেন জগতে ঢুকে যেতে পারছেন সহজে, স্বাচ্ছন্দ্যে। রিওয়ার্ড পয়েন্ট, প্রিয় নাম্বার, প্রিয় এজেন্ট, সেভ করা বিলার, কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস বা লোন নেয়ার তথ্য, অটো-পে, সাবস্ক্রিপশন সহ গ্রাহকের প্রয়োজনীয় সব সেবাই এক স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাহক। ফলে শুধু দ্রুত সেবা নেয়া ই নয়, গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনা হয়েছে আরও স্মার্ট এবং সময় সাশ্রয়ী। বিকাশ অ্যাপ থেকে সাবস্ক্রাইব বা লিংক করা অন্য অ্যাপের তালিকাও একই স্ক্রিনেই পেয়ে যাচ্ছেন গ্রাহক। 

মাই অফারস

ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়াতে সারাবছরই সব ধরনের গ্রাহকদের জন্য নানা ধরনের অফার সংযুক্ত থাকে বিকাশ অ্যাপে। কোন লেনদেন করলে কতো ছাড়, কোথায় মিলবে ডিসকাউন্ট, বিশেষ কী অফার রয়েছে তার তালিকা পাওয়া যাবে হোম স্ক্রিনের মাই অফার আইকন থেকেই। চাহিদা ও লেনদেনের ধরন বিবেচনায় রেখে আরও সুযোগ ও স্বাচ্ছন্দ্য দিতে গ্রাহককে কাস্টমাইজড ‘মাই অফারস’ দিয়ে থাকে বিকাশ। ‘মাই অফারস’ -এ ট্যাপ করলে গ্রাহক তার জন্য দেয়া অফারের বিস্তারিত তালিকা (যেমন – ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ, পেমেন্ট, রেমিট্যান্স, বিকাশ টু ব্যাংক ইত্যাদি) থেকে নিজের পছন্দমতো অফার উপভোগ করতে পারবেন আর সাথে পাবেন রিওয়ার্ড পয়েন্টও। কোনো অফার না থাকলেও এই সেকশনে একবার ট্যাপ করলেই গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হতে পারে বোনাস পয়েন্ট। এদিকে, প্রতিটি অফারের পাশে এর বিস্তারিত বিবরণ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ থাকে, যা গ্রাহকের বিকাশ লেনদেন করবে আরও সাশ্রয়ী।