পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ জিতলো ব্রাজিল

প্রথমবারের মতো অনুষ্ঠিত নারী ফুটসাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ফিলিপাইনের ম্যানিলার ফিলস্পোর্টস অ্যারেনা-তে দর্শক ঠাসা গ্যালারির সামনে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেলেসাও নারীরা। আসরে অপরাজিত থেকে শিরোপা জিতল ব্রাজিল।

সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাওদের এমিলি মারকন্ডেস।

১৬ দেশের অংশগ্রহণে প্রথমবার অনুষ্ঠিত হয় নারী ফুটবলার বিশ্বকাপ। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন।

ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সত্যিই খুশি। খেলোয়াড়রা অসাধারণ, কোচিং স্টাফও চমৎকার। এই জয় একটি বড় ছাপ রেখে যাচ্ছে আমাদের দল। কারণ, এটি স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। ফলে আরও ভালো কোচ এবং খেলোয়াড় জন্মাবে।’